কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫ এ ১১:৪৩ PM
কন্টেন্ট: পাতা
গাজীপুর এবং এর সন্নিহিত এলাকা সমন্বয়ে আধুনিক, সুপরিকল্পিত শিল্প ও আকর্ষণীয় পর্যটন নগরী গড়ে তোলার লক্ষ্যে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার উদ্দেশ্যে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন The Gazipur Development Authority Act, 2020 (Act no. XIII of 2020) প্রণয়ন করে বাংলাদেশ সরকার।এ আইনের অধীনে প্রতিষ্ঠিত হয় গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (GAzipur Development Authority), সংক্ষেপে GDA (জিডিএ)।
শুরুতে ঢাকার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের টঙ্গী অঞ্চলের সকল জনবলকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের জনবল হিসেবে প্রেষণে নিয়োগ দিয়ে সরকার কর্তৃক একজন চেয়ারম্যান এবং একজন সচিব নিয়োগ দিয়ে এ কর্তৃপক্ষের কাজ আরম্ভ হয়। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ হেমায়েত হোসেন। কর্তৃপক্ষের প্রথম সচিব নিযুক্ত হন সরকারের উপসচিব জনাব মোঃ মোস্তাফিজুর রহমান। গাজীপুর শহরের জয়দেবপুর সড়কের আমাতা টাওয়ারে একটি ফ্লোর ভাড়া নিয়ে ২০২১ সালের ২১ ইং ডিসেম্বর হতে আনুষ্ঠানিকভাবে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ কাজ শুরু করে। প্রতিষ্ঠাকালে এর কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ছিলো ১৫ জন।
বর্তমানে কলেবর কাজ এবং জনবল উভয়ই বৃদ্ধি পাওয়ায় গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ জয়দেবপুর সড়কের ওবায়দুর রহমান লোনিয়াসড়কের একটি কমার্শিয়াল ভবনে স্থানান্তরিত হয়েছে এবং চারটি ফ্লোর নিয়ে বিস্তৃত রয়েছে। বর্তমানে জিডিএ’র মোট কর্মকর্তা কর্মচারীর সংখ্যা ৫৭জন।
প্রতিষ্ঠার পর্ব থেকে অদ্যাবধি কর্তৃপক্ষে নিম্ন বর্ণিত চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেনঃ
| ক্রমিক নং | চেয়ারম্যানগণের নাম | কার্যকাল | |
| শুরু | শেষ | ||
| ১. | জনাব মোঃ হেমায়েত হোসেন | ২১-১২-২০২১ | ২২-০১-২০২২ |
| ২. | জনাব মোঃ মোতাহার হোসেন | ১৫-০৩-২০২২ | ০৬-০৬-২০২৩ |
| ৩. | জনাব আজমত উল্লা খান | ০৬-০৬-২০২৩ | ০৪-০৯-২০২৪ |