কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ এ ০৫:৩৪ PM

প্রেস বিজ্ঞপ্তি

কন্টেন্ট: প্রেস রিলিজ প্রকাশের তারিখ: ২২-০৭-২০২৫

বালুরমাঠ, জয়দেবপুর এলাকায় অনুমতিবিহীন অবৈধ ভবনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযানঃ
আজ ২৩ এপ্রিল ২০২৬ তারিখ গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মেহেদী হাসান কর্তৃক বালুরমাঠ,জয়দেবপুর এলাকায় অনুমতিবিহীন অবৈধ ভবনসমূহে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই সময় গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার,ইমারত পরিদর্শকগণ, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।



মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলিঃ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২:০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করা হয়।এ সময় গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।


নবনিয়োগকৃত কর্মকর্তাগণের যোগদানঃ


১৬ ফেব্রুয়ারি ২০২৬ আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, অদ্য পূর্বাহ্ণে নবনিয়োগকৃত ৪৪ জন কর্মকর্তা এই কার্যালয়ে যোগদান করেন। যোগদানকৃত কর্মকর্তাদের মধ্যে ৯ম গ্রেডের ১৫জন, ১০ম গ্রেডের ২৩জন, ১১তম গ্রেডের ০১জন এবং ১২তম গ্রেডে ০৫জন নিয়োগ প্রাপ্ত।

০২। কর্মকর্তাদের যোগদান শেষে কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয় এবং কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সঙ্গে এক সৌজন্য সভায় মিলিতকালে শিক্ষানবিশ নবীন কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করা হয়। অতঃপর সচিব, প্রধান প্রকৌশলী, সদস্য (পরিকল্পনা) ও সদস্য (প্রশাসন ও অর্থ) বক্তব্য রাখেন। এরপর কর্তৃপক্ষের চেয়ারম্যান নবাগতদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

(মোঃ মেহেদী হাসান)
সচিব
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ,গাজীপুর


গনশুনানিঃ
আজ ০৩ নভেম্বর ২০২৫ পূর্ব ঘোষিত সময়সূচী অনুযায়ী গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সভাকক্ষে জনগণের বিভিন্ন অভিযোগের বিষয়ে গণশুনানি অনুষ্ঠানের জন্য চেয়ারম্যান, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল ১১ টা হতে দুপুর বারোটা পর্যন্ত কোন অভিযোগকারী বা কোন সাংবাদিক কেউই গণশুনানিতে হাজির হননি।


সর্বশেষ হালনাগাদ: ৩ নভেম্বর ২০২৫
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের ১১ম সভা অনুষ্ঠিতঃ
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের ১১তম সভা আজ ২৯ অক্টোবর ২০২৫ বুধবার সকল ১১:৩০ ঘটিকায় কর্তৃপক্ষের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুল মাননান। সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েটে) -এর অঞ্চল ও নগর পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আসিফ-উজ-জামান খান, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) দেওয়ান মাহমুদুল হক, সদস্য (পরিকল্পনা) মোঃ মুমিতুর রহমান, প্রধান প্রকৌশলী রিপন কুমার রায়, গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আমিন আল পারভেজ, গাজীপুর মেট্রোপলিটান পুলিশের এডিসি (উত্তর) জনাব রবিউল হাসান, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর প্রতিনিধি এ সভায় যোগদান করেন। সভায় গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চীফ টাউন প্ল্যানার কমরুল হাসান সোহাগ এবং কর্তৃপক্ষের হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম অংশগ্রহণ করেন। সভায় গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নিজস্ব জনবল নিয়োগ, নিজস্ব ভবনের স্থান নির্বাচন এবং সামগ্রিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
গাজীপুরে সমন্বিত উন্নয়ন প্রক্রিয়ার উপর জোর দিয়ে সভার সদস্যগণ বিভিন্ন মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেন। সিটি কর্পোরেশন, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, মেট্রোপলিটান পুলিশ, জেলা প্রশসন এবং পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল সরকারী দপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন প্রকল্পসমূহ গ্রহণ ও সুষ্ঠু বাস্তবায়নের উপর সভায় বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ হালনাগাদ: ২৯ অক্টোবর ২০২৫
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ এবং টেলিটক বাংলাদেশের মধ্যে নিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিতঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ১১৪ বিভিন্ন ক্যাটাগরির পদে নিয়োগের লক্ষ্যে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ সম্প্রতি টেলিটক বাংলাদেশ লিমিটেড এর সাথে নিয়োগ পরীক্ষা সম্পাদনের ক্ষেত্রে অনলাইনে আবেদন দাখিল ও মোবিইলে ফি প্রদান সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) দেওয়ান মাহমুদুল হক এবং
টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন জনাব টেলিটকের ডেপুটি ম্যানেজার জনাব এ. কে. এম. দিদার উদ্দিন সেলিম।
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মাননান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী রিপন কুমার রায়, কর্তৃপক্ষের সচিব মোঃ মেহেদী হাসান এবং হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।


সর্বশেষ হালনাগাদ: ২৭ অক্টোবর ২০২৫

বিশ্ব বসতি দিবস, ২০২৫ উপলক্ষ্যে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, গাজীপুর জেলা প্রশাসন এবং গাজীপুর গণপূর্ত বিভাগের যৌথ আয়োজনে র‌্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিতঃ

বিশ্ব বসতি দিবস, ২০২৫ উপলক্ষ্যে আজ সকালে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, গাজীপুর জেলা প্রশাসন, এবং গাজীপুর জেলা গণপূর্ত বিভাগের যৌথ উদ্যোগে গাজীপুর জেলা প্রশাসন প্রাঙ্গণ এবং ঐতিহ্যবাহী ভাওয়াল মিলনায়তনে এক সচেতনতামূলক বর্ণাঢ্য র‌্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক, গাজীপুর মিজ্ নাফিসা আরেফিনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) জনাব দেওয়ান মাহমুদুল হক, প্রধান প্রকৌশলী জনাব রিপন কুমার রায়, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জনাব আহাম্মদ হোসেন ভূঁইয়া এবং গণপূর্ত বিভাগ, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী জনাব হেজবুল কবীর প্রমুখ। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশিত এবারের বিশ্ব বসতি দিবসের মূল প্রতিপাদ্য "Urban Crisis Response: পরিকল্পিত উন্নয়নের ধারা - নগর পরিকল্পনায় সাড়া" -এর উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণপূর্ত বিভাগ, গাজীপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী জনাব এজাজ আহমেদ খান।
র‌্যালী এবং আলোচনা অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ এবং গাজীপুর গণপূর্ত বিভাগের অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন।



সর্বশেষ হালনাগাদ: ০৬ অক্টোবর ২০২৫
জুলাই শহীদের সমাধিতে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের শ্রদ্ধা নিবেদনঃ

গাজীপুরের সন্তান, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ, মোঃ তুহিন মিয়ার সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে সকল জুলাই শহীদ পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ।৬

সর্বশেষ হালনাগাদ: ৫ আগষ্ট ২০২৫

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের ১০ম সভা অনুষ্ঠিতঃ
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের ১০ম সভা আজ ৩০ জুলাই ২০২৫ বুধবার সকল ১১:৩০ ঘটিকায় কর্তৃপক্ষের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুল মাননান। সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এছাড়াও বিগত অর্থবছরের আয় ব্যয়ের প্রতিবেদন সভায় উপস্থাপিত ও অনুমোদিত হয়। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের অর্গানোগ্রাম ও নিয়োগবিধি, অভ্যন্তরীণ ক্রয়, নিজস্ব ভবন নির্মাণের সমীক্ষা প্রকল্প গ্রহণ, এবং বিগত অর্থবছরে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নিজস্ব ও সরকার কর্তৃক প্রদত্ত আয়-ব্যয় পর্যালোচনা আজকের সভার অন্যতম আলোচ্যসূচী হিসেবে অন্তর্ভুক্ত ছিলো। সভায় গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েটে) -এর অঞ্চল ও নগর পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আসিফ-উজ-জামান খান, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) দেওয়ান মাহমুদুল হক, সদস্য (পরিকল্পনা) মোঃ মুমিতুর রহমান, প্রধান প্রকৌশলী রিপন কুমার রায়, গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আমিন আল পারভেজ, গাজীপুর মেট্রোপলিটান পুলিশের এডিসি (উত্তর) জনাব রবিউল হাসান, গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক স্থানীয় সরকার আহাম্মদ হোসেন ভুইয়া, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর প্রতিনিধি এ সভায় যোগদান করেন। সভায় গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চীফ টাউন প্ল্যানার কমরুল হাসান সোহাগ এবং কর্তৃপক্ষের হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম অংশগ্রহণ করেন।
গাজীপুরে সমন্বিত উন্নয়ন প্রক্রিয়ার উপর জোর দিয়ে সভার সদস্যগণ বিভিন্ন মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেন। সিটি কর্পোরেশন, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, মেট্রোপলিটান পুলিশ, জেলা প্রশসন এবং পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল সরকারী দপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন প্রকল্পসমূহ গ্রহণ ও সুষ্ঠু বাস্তবায়নের উপর সভায় বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ হালনাগাদ: ৩০ জুলাই ২০২৫

উপ-সহকারী প্রকৌশলী জনাব মুক্তার হোসেন-এর মৃত্যুতে শোক পালন ও পালন ও বিশেষ দোয়া মাহফিলঃ

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের উপ-সহকারী স্থপতি জনাব মুক্তার হোসেনের স্মরণে ২৭ জুলাই ২০২৫ কর্তৃপক্ষের নামাজঘরে বাদ জোহর বিশেষ মোনাজাত করা হয়।গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সকল কর্মকর্তা-কর্মচারী এ সময় দোয়ায় শরীক হন। উল্লেখ্য, জনাব মুক্তার হোসেন ২৬শে জুলাই ২০২৫ ঢাকার কল্যাণপুরস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি লিল্লাহি রাজিউন)।

সর্বশেষ হালনাগাদ: ২৭ জুলাই ২০২৫

উত্তরা মাইলস্টোন স্কুলে প্রাণহানির ঘটনায় গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের শোক পালন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিতঃ

২১ জুলাই ২০২৫ ভয়াবহ বিমান দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট এবং উত্তরা মাইলস্টোন স্কুল ও কলেজের কোমলমতি শিক্ষার্থী এবং একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ও বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী আহত ও অগ্নিদগ্ধ হওয়ায় গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আজ রাষ্ট্রীয় শোক দিবস পালন এবং দোয়া মাহফিল আয়োজন করে।

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ কার্যালয়ের নামাজ কক্ষে বাদ জোহর আয়োজিত এ দোয়া মাহফিলে শিশু শিক্ষার্থীসহ এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত সকলের আত্মার মাগফিরাত এবং জান্নাতবাস কামনায় বিশেষ মোনাজাত করা হয়।মোনাজাতপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব আবদুল মাননান ভয়াবহ এ বিমান দুর্ঘটনা এবং বিপুলসংখ্যক শিশু-শিক্ষার্থীর মৃত্যু ও হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেনতিনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ ও আহত শিশুদের দ্রুত রোগ মুক্তির জন্য বিশেষভাবে সবাইকে দোয়া করার আহ্বান জানান। সেই সাথে ভবিষ্যতে যেন এহেন ভয়াল দুর্ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে সেজন্য মহান সৃষ্টিকর্তার দরবারে বিশেষভাবে দোয়া করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সকল কর্মকর্তা-কর্মচারী এ বিশেষ দোয়া মাহফিলে শরীক হন।দোয়া পরিচালনা করেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নামাজকক্ষের নিয়মিত ইমাম।

সর্বশেষ হালনাগাদ: ২২ জুলাই ২০২৫

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দের সাথে ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের (DTCA) ‘Preparation of Comprehensive Transport Master Plan and Truck Terminal Study for Gazipur City Corporation’ স্টাডি প্রকল্পের বিশেষজ্ঞ টীমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ঃ


২০ জুলাই ২০২৫ গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দের সাথে ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের (DTCA) ‘Preparation of Comprehensive Transport Master Plan and Truck Terminal Study for Gazipur City Corporation’ স্টাডি প্রকল্পের বিশেষজ্ঞ টীমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে DTCA-এর বিশেষজ্ঞ টীমের নেতৃত্ব দেন ডেপুটি টীম লীডার এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রাক্তন চীফ টাউন প্ল্যানার কাজী গোলাম হাফিজ। স্টাডি প্রকল্পের বিষয়ে বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন আন্তর্জাতিক পরামর্শদাতা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (BUET) শিক্ষক মিঃ রবার্ট গ্যলাঘার। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ডরুমে অনুষ্ঠিত এ সভায় তাঁদেরকে স্বাগত জানান গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুল মাননান। এ সময় জিডিএ’র উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ হালনাগাদ: ১৬ জুলাই ২০২৫

১৬ জুলাই ২০২৫ জুলাই শহীদ দিবস ও রাষ্ট্রীয় শোক পালনঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের ১৫-৭-২০২৫খ্রিঃ তারিখের ০৪.০০.০০০০.৪২৩.২২.০০২.২০.১৩৮ নং স্মারকের নির্দেশানুসারে অদ্য ১৬ জুলাই ২০২৫ - জুলাই শহীদ দিবসে জুলাই অভ্যুত্থানের শহীদগণের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও রাষ্ট্রীয় শোক পালন করা হয়। এ উপলক্ষে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নামাজ কক্ষে বাদ জোহর এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সকল জুলাই শহীদ এঁর আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং সকল আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবৃন্দের সার্বিক কল্যাণ করা হয়। মোনাজাতপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুল মাননান। তিনি জুলাই শহীদ দিবসের প্রেক্ষাপট এবং গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিশেষ ভাবে আলোকপাত করেন। এ সময় গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সকল কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় মুসল্লীগণ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নামাজ কক্ষের ইমাম জনাব মাওলানা মোাঃ আব্দুল নোমান মিয়া।

সর্বশেষ হালনাগাদ: ১৬ জুলাই ২০২৫

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন