কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ এ ০৬:১৬ PM

চেয়ারম্যান এর জীবনবৃত্তান্ত

কন্টেন্ট: জীবন বৃত্তান্ত

মোহাম্মদ আবদুল মাননান

চেয়ারম্যান

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ

মোহাম্মদ আবদুল মাননান-এর জন্মস্থান পটুয়াখালীর বাউফলে ১৯৬১ সালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে উন্নয়ন পরিকল্পনায় পোস্টগ্রাজুয়েশন ডিপ্লোমা করছেন। ১৯৮৮ সালে প্রশাসন ক্যাডারে যোগদান করে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), আরডিসি, এলএও পদে দিনাজপুর, মুন্সিগঞ্জ, শরিয়তপুর, কিশোরগঞ্জে কাজ করেছেন। সুনামগঞ্জ সদর উপজেলায় ইউএনও, টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসক এবং চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক ছিলেন।

উপসচিব ও যুগ্নসচিব পদে সমাজকল্যাণ, ভূমি মন্ত্রণালয়ে এবং পরিচালক পদে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রকৌশল শিক্ষা অধিদপ্তরে কাজ করেছেন। এছাড়া, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নির্মাণ প্রকল্পে প্রকল্প পরিচালক এবং ইউএনডিপি’তে National Consultant for e-office হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। অধিকন্তু, বিশ্বসাহিত্য কেন্দ্রে উপদেষ্টা হিসাবেও কাজ করেছেন। তিনি অতিরিক্ত সচিব পদে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে কাজ করেছেন। আইএমইডি’তে অতিরিক্ত সচিব (প্রশাসন)-এর দায়িত্ব ছাড়া তিনি শিল্প ও শক্তি সেক্টরে চিফের অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন এবং দায়িত্ব পালন করেছেন সিপিটিইউ’র ডিজি হিসাবেও। সিভিল সার্ভিসে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে তিন বছর সিনিয়র অফিসার/ শাখা ব্যাবস্থাপক হিসাবে কাজ করেছেন। নিয়মিত প্রশিক্ষণ ছাড়াও তিনি দেশে-বিদেশে একাধিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪৯টি (৩টি কাব্য, ২১টি ছোটগল্প, ৩টি প্রবন্ধ, উপন্যাস ১টি এবং সম্পাদিত ২১টি)। এছাড়া, পত্র-পত্রিকা/সাময়িকীতে প্রকাশিত প্রবন্ধ-নিবন্ধের সংখ্যা কম-বেশি দু’শটি। ছয় মাসে সাহিত্য-পত্র অরণির উপদেষ্টা সম্পাদক ছিলেন।

তিনি ভারত, শ্রীলংকা, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইংল্যান্ড, তুরস্ক, বেলারুশ, জাপান, মিশর, ব্রাজিল, রশিয়া, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সরকারি কাজে এবং প্রশিক্ষণের জন্য ভ্রমন করেছেন। এছাড়া, সুইজারল্যান্ড, ইতালি, ফ্রান্স ও সৌদি আরব ভ্রমণ করেছেন।

তিনি একজন সঙ্গীতপ্রেমী; পঞ্চকবির গান ছাড়াও ক্লাসিক্যাল মিউজিকের একনিষ্ঠ ভক্ত। রবীন্দ্রনাথের সবগুলো গান তাঁর সংগ্রহশালায় সংরক্ষিত আছে। এছাড়া, পঠনে প্রায় সর্বভুক।

উল্লেখ্য, জনাব মোহাম্মদ আব্দুল মাননান ১৪  সেপ্টেমম্বর ২০২৪ তারিখ হতে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন